মালদা

সত্য সাইবাবা সংস্থার ভক্তদের উদ্যোগে সাফাই অভিযান মালদার সাদুল্লাপুর শ্বসানে

প্রতি বছরের ন্যায় এ বছরেও সাফাই অভিযান চালানো হয় মালদার সাদুল্লাপুরে। সত্য সাইবাবা সংস্থার ভক্তরা নিজেরাই প্রতি বছর সাদুল্লাপুরের সমস্ত জায়গা পরিস্কার পরিছন্ন করেন। সাদুল্লাপুরের পুরো এলাকা মহা শ্বসান থেকে শুরু করে আসে পাশের সমস্ত জায়গা। যুবক থেকে বৃদ্ধ সকলেই পা মেলান এই কাজে।